বর্তমান জাতীয় সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা দিতে গঠিত সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এত সুষ্ঠু নির্বাচন অতীতে কখনো অনুষ্ঠিত হয়নি। বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।’
বিগত সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, মানুষ আর সেই অন্ধকার যুগে ফিরে যেতে চায় না।
তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ নির্বাচনের মতো আরও দু-তিনটি নির্বাচন হলেই গণতন্ত্র ঠিক হয়ে যাবে।’
দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে (ইসি) কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জাতীয় সংসদের স্পিকার।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন, এসডিজি বাস্তবায়ন এবং সংসদীয় কার্যক্রমে সর্বদলীয় অংশগ্রহণের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
