ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েন বাংলাদেশ আওয়ামিলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটি সদস্য মোঃজয়নাল আবেদিন।
মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় তিনি দোহার নবাবগন্জবাসীর উদ্দেশ্যে বলেন মহামারী করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে পালিত হতে যাচ্ছে মুসলিম সমাজের ত্যাগ ও মহিমায় ভরা অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল আযহা। আমি সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
এসময় তিনি সবাইকে সঠিক স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহা পালনের আহবান জানান ও কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে সুন্দর পরিবেশ বজায় রাখতেও আহবান জানান।
শুধু পশু কোরবানী নয় কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের জেগে উঠুক মানবতা পারস্পরিক সম্প্রীতি ধনী গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করি আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।