সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।
৬ নভেম্বর শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জোনাব আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর এলাকার মৃত কেরামত আলীর ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এসআরবি ফোর্সেস।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির আভিযানিক দল খুলনার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবনের জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা মহানগরীর হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
