ঢাকাSaturday , 31 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

মাদক নিয়ন্ত্রণে আত্মসমর্পণ ও পুনর্বাসন কর্মসূচির প্রস্তাব

Link Copied!

চরমপন্থীদের মতো মাদক ব্যবসায়ীদেরও আত্মসমর্পণের সুযোগ দিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন ডিএন বাংলা জিডিটাল এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।

#New_Classic_Event_Management

তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করে তোলে।

তাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি যারা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাঁদের জন্য আত্মসমর্পণ ও পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।


মনিরুল ইসলাম আরও বলেন, অতীতে চরমপন্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আত্মসমর্পণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

একইভাবে মাদক ব্যবসায়ীদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে সরকারিভাবে আত্মসমর্পণ কর্মসূচি, প্রয়োজনীয় প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা যেতে পারে।

তিনি মনে করেন, যথাযথ তদারকি ও কার্যকর পুনর্বাসনের ব্যবস্থা করা হলে অনেকেই মাদক ব্যবসা ছেড়ে সম্মানজনক পেশায় যুক্ত হতে পারবেন।

এতে মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি সমাজে অপরাধপ্রবণতা কমবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবে।

এ জন্য সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি