ঢাকাWednesday , 21 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় জুঁইয়ের আত্মহত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় জুঁই (৩০) নামে এক নারীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি মাসুদ খানকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬-এর একটি আভিযানিক দল।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ খান শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের মৃত শাহজাহান খানের ছেলে।

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তি, অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শান্তা আক্তার জুঁই শরণখোলার রতিয়া রাজাপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। প্রায় ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। জুঁইয়ের স্বামী কুয়েতে প্রবাসী থাকতেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ৫ অক্টোবর মাসুদ খান বিয়ের প্রলোভন দেখিয়ে জুঁইকে নিয়ে শরণখোলার কদমতলা গ্রামের একটি ভাড়া বাসায় ওঠেন। সেখানে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন। পরে মাসুদ বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং জুঁইকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, গত ১৭ অক্টোবর জুঁই আত্মহত্যা করেন। এ ঘটনার পর মাসুদ খান আত্মগোপনে চলে যান। পরে নিহতের মা শামসুন্নাহার রুনু শরণখোলা থানায় মাসুদ খানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাসুদ খানকে বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি