ঢাকাWednesday , 21 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সবার দায়িত্ব – এমপি আবু আশফাক

Link Copied!

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেছেন, “এ দেশ কোনো ধর্মান্ধের নয়, এ দেশ সব ধর্মের মানুষের। আমরা প্রত্যেকেই বাংলাদেশি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আবু আশফাক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতার পর গত ৫৫ বছরে এবারই সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ-উৎসাহ নিয়ে বিএনপিকে সমর্থন দিয়েছেন। ঢাকা-১ আসনেও এর ব্যতিক্রম ঘটেনি। তাঁদের সেই সমর্থনের প্রতিদান দিতে চান তিনি।


তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সব ভালো কাজের পাশে থেকে তাঁদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে চান। পূজামণ্ডপ পাহারা দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান বলেও উল্লেখ করেন তিনি।

এমপি আবু আশফাক আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি দলের পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে নগদ অর্থের অনুদানও প্রদান করেন।

এ বছর নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে ২০১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত তিন দিন ধরে সংসদ সদস্য এসব পূজামণ্ডপ পরিদর্শন করছেন এবং দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা ও পাহারার দায়িত্ব পালনের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, বিএনপি নেতা আবু শফিক খন্দকার, এরশাদ আল মামুন, মিজানুর রহমান, যুবদল নেতা রায়হানুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও পূজা উদ্‌যাপন কমিটির নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি