মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে জাতীয় সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে দেশের জলাশয়গুলোতে দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য সংরক্ষণে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।
এর মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে মাছ চাষ ও সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।