ঢাকাTuesday , 1 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে বৃক্ষরোপণের আহ্বান

Link Copied!

নারায়ণগঞ্জ সদর উপজেলার মিজমিজি পশ্চিম পাড়া হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সচিব রামানন্দ পাল।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাজহারুল হক ময়ূর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন ভেন্ডার, সাধারণ সম্পাদক মুক্তুলসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও গাছের নিয়মিত পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা প্রয়োজন। এ জন্য শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি