ঢাকাThursday , 20 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

স্বাস্থ্য সুরক্ষায় মিজমিজিতে ছাত্রী-নারীদের টিকা প্রদান

Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি ১০১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মিজমিজি পশ্চিমপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজে ছাত্রী ও বিভিন্ন বয়সী নারীদের রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (১৭ আগস্ট) আয়োজিত এ টিকা প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজমিজি পশ্চিমপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ও প্রধান শিক্ষক সাইদুর রহমান।


এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম ময়ূর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তল, সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ছাত্রী ও বিভিন্ন বয়সী নারীদের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ টিকা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ টিকা প্রদান কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি