ঢাকাWednesday , 19 August 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাদক নগদ টাকা ও অস্ত্রসহ দুই ভাই ডিবির জালে গ্রেপ্তার

Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ ইয়াবা, মাদক বিক্রির নগদ ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা এবং দেশীয় অস্ত্রসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

#New_Classic_Event_Management

গ্রেপ্তাররা হলেন—ফকিরহাট উপজেলার কামটা গ্রামের ইমরান ওরফে নয়ন মোল্লা ও তাঁর ভাই কামরান ওরফে নিলয় মোল্লা।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নলদা-মৌভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামটা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।


ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ভাই পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তাঁদের কাছ থেকে প্লাস্টিকের হাতলযুক্ত একটি চাইনিজ কুড়াল ও ৩৬ ইঞ্চি লম্বা একটি এসএস পাইপ উদ্ধার করা হয়।

পরে ইমরান ওরফে নয়ন মোল্লার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বালিশের নিচে রাখা একটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। একই কক্ষের টেবিলের ড্রয়ার থেকে উদ্ধার করা হয় মাদক বিক্রির ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা।

অপরদিকে, কামরান ওরফে নিলয় মোল্লার পরিহিত জিন্সের প্যান্টের পকেট থেকে আরও ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি মো. নজরুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ভাই দীর্ঘদিন ধরে ফকিরহাটসহ বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় পরস্পর যোগসাজশে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সরকারি কাজে বাধা এবং পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি