সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি মো. বাবুল মিয়া (৩৫) ও মো. সাবির মিয়া (৪০)-কে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বিশেষ অভিযান পরিচালনা করেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
অভিযানে অংশ নেন এসআই মো. নুর হোসেন, এসআই মো. মতিউর রহমান, পিএসআই তানভীর হাসান শাকিলসহ পুলিশের একটি দল।
অভিযানকালে উপজেলার সাদিপুর গ্রামের মৃত আবর আলীর ছেলে মো. বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি জগন্নাথপুর থানার এফআইআর নং-২১, জিআর নং-১২৭ (তারিখ: ২৬ জুলাই ২০২৬) এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর মামলার এজাহারভুক্ত আসামি।
এদিকে উপজেলার সৈয়দপুর (ঈশানকোণা) গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মো. সাবির মিয়াকে গ্রেপ্তার করা হয়।
তিনি জগন্নাথপুর থানার এফআইআর নং-২০, জিআর নং-১২৬ (তারিখ: ২৬ জুলাই ২০২৬) এর ৯(৪)(খ) ধারায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে ২৬ জুলাই যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।