ঢাকাFriday , 3 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে রাতভর পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার এগারো

Link Copied!

ঢাকার দোহারে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী, ১ জন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৩ জন ভ্রাম্যমাণ আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

#New_Classic_Event_Management

২ জুলাই বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত দোহার থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দোহার থানার এসআই (নিঃ) তন্ময় কুমার চক্রবর্তী, এসআই (নিঃ) জীবন চন্দ্র বর্মণ ও এএসআই (নিঃ) মারুফ হাসান। তাদের সঙ্গে পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জীবন হোসেন (২১), রতন সিকদার (৩৮), আরিফ হোসেন (৩২), সজিব হোসেন (৩০), মো. আজমির হোসেন (৩৫), মো. হানিফ মোল্লা (২৬), মো. মাহিম (২০), জাহাঙ্গীর (৪২), সোহান শিকদার (২৩), জাহিদুল ইসলাম (২৬) এবং শেখ সোহান (২২)।


অভিযানকালে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৮১ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি