ঢাকাThursday , 2 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ফকিরহাটে মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

Link Copied!

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

#New_Classic_Event_Management

২ জুলাই বৃহস্পতিবার ভোরে ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ১৫ পিস ইয়াবা, ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মনির শেখসহ চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনির শেখ (৪৭), সবুজ মিয়া (৩০), হাফিজুর রহমান মোল্লা (৩৭) ও তৌহিদুল ইসলাম শেখ তামিম (২০)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক মনির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ মোট ২৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল এবং আরও একটি মামলা বিচারাধীন রয়েছে।

পরে উদ্ধার করা আলামতসহ আসামিদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া গত সাত দিনে জেলায় মাদকবিরোধী অভিযানে মোট ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি