ঢাকাMonday , 22 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জমি বিরোধে মসজিদের ভেতরে ভাই হত্যার অভিযোগ

Link Copied!

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।

#New_Classic_Event_Management

নিহত নজরুল সরদার (৪৫) সৌদি আরবপ্রবাসী ছিলেন। তিনি আন্দারমানিক এলাকার কাঞ্চন সরদারের ছেলে। অভিযুক্ত হারুন সরদার তার বড় ভাই।

রবিবার (২১ জুন) দুপুরে যোহরের নামাজের সময় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি ও খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাইদের মধ্যে বিরোধ চলছিল। একাধিক সালিশ বৈঠকেও সমস্যার সমাধান হয়নি। এরই জেরে ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ জমিতে নজরুল সরদার বেড়া দিলে ক্ষুব্ধ হয়ে ওঠেন বড় ভাই হারুন সরদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, যোহরের নামাজ চলাকালে হারুন সরদার মসজিদে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে নজরুল সরদারের ওপর হামলা চালান। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলা থামাতে গেলে স্থানীয় মুসল্লি কবির নামের একজনও আহত হন।

মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “আমরা নামাজে ছিলাম। হঠাৎ পেছন থেকে চিৎকার শুনে দেখি হারুন সরদার ছুরি দিয়ে নজরুল সরদারকে আঘাত করছেন। থামাতে গেলে তিনি এলোপাতাড়ি ছুরি চালান।”

পারিবারিক সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধে নজরুল সরদার তার আরেক ভাই মজিবর সরদারের পক্ষ নেওয়ায় পারিবারিক দ্বন্দ্ব আরও তীব্র হয়। সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসা নজরুল সরদার সম্প্রতি স্থায়ীভাবে বিদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

আহত অবস্থায় নজরুল সরদারকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তিনি মারা যান।

স্থানীয়রা জানান, নিহত নজরুল সরদারের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মসজিদের ভেতরে এ হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, “প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি