ঢাকাFriday , 12 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বানারীপাড়ায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও মিলাদ

Link Copied!

বরিশালের বানারীপাড়ায় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। বানারীপাড়া সাংবাদিক ফোরামের উদ্যোগে আজ ১২ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

কিংবদন্তি সাংবাদিক একুশে পদকপ্রাপ্ত গোলাম সারোয়ার, সাংবাদিক মাহাতাব হোসেন মিল্লাত, সাংবাদিক মোঃ খলিলুর রহমান, সাংবাদিক এটিএম মোস্তফা সরদার এবং সদ্য প্রয়াত সাংবাদিক এস মিজানুল ইসলামের এর রূহের মাগফেরাত কামনায় দোয়ার অনুষ্ঠান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া সাংবাদিক ফোরমের সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি গোলাম মাহমুদ রিপন, সাধারণ সম্পাদক মোঃ নাঈম মোঘল, সাংবাদিক মাইদুল ইসলাম শফিক, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন, ব্যবসায়ী মোঃ জামাল হোসেন সহ মসজিদের মুসল্লীবৃন্দ।


দোয়া ও মিলাদে প্রয়াত সাংবাদিকসহ দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের ইমাম মোঃ ইলিয়াস হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি