ঢাকাWednesday , 10 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে সার্জেন্টের সঙ্গে অসদাচরণে আটক দুই যুবক

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে পুলিশের সাথে অসদাচরণ করায় রাকিবুল ইসলাম (২৬) ও রুহুল আমিন (১৯) নামের দুই ভাইকে আটক করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

বুধবার (১০ জুন) দুপুর ১টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আটককৃত রাকিবুল ইসলাম ও রুহুল আমিন উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ভাওয়াডুবি গ্রামের বাদশা মিয়ার ছেলে। এর মধ্যে বড়ভাই রাকিবুল ইসলাম সৌদি আরব প্রবাসী ও ছোট ভাই রুহুল আমিন কলেজ ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ১টার দিকে নবাবগঞ্জ কায়কোবাদ চত্ত্বরে মটর যান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন পুলিশ সার্জেন্ট তানভীর।


ঐ সময়ে রুহুল আমিন মটর সাইকেল যোগে তাঁর মাকে নিয়ে চত্বর অতিক্রম করছিলেন। দায়িত্বরত সার্জেন্ট তানভীর মটর সাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চান। কাগজপত্র না থাকায় সার্জেন্ট তানভীর তাকে রেকার বিলের এক হাজার টাকা জরিমানা করেন।

এসময় রুহুল আমিন দায়িত্বরত পুলিশ সার্জেন্টের সাথে তর্কবিতর্কে জড়ান এবং জরিমানার কাগজ সম্পর্কে খারাপ মন্তব্য করেন। পরে মটর সাইকেল সহ রুহুল আমিনকে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

খবর পেয়ে রুহুল আমিনের বড় ভাই রাকিবুল ইসলাম থানায় আসেন। সেখানে এসে ছোট ভাইকে শাসন না করে দায়িত্বরত পুলিশ সদস্যের সাথে তিনিও অসদাচরণ করেন। তাই পুলিশ বড়ভাই রাকিবুল ইসলামকেও আটক করে থানা হাজতে রাখেন।

নবাবগঞ্জ থানার ওসি তদন্ত মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একে মটর সাইকেল কাগজপত্র নেই, নম্বরবিহীন। তার উপর পুলিশের সাথে অসদাচরণ করে আইন লঙ্ঘন করেছেন করেছেন তারা। তাই এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি