ঢাকাMonday , 1 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

থানা ঘেরাও করে আসামির মুক্তির দাবিতে মানিকগঞ্জে উত্তেজনা

Link Copied!

সজিব হত্যা মামলায় আটক আব্দুল আলিমের মুক্তির দাবিতে মানিকগঞ্জ সদর থানা ঘেরাও করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন সদর উপজেলার পুটাইল ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ।

#New_Classic_Event_Management

১ জুন সোমবার দুপুরে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষোভকারীরা থানার সামনে জড়ো হয়ে আব্দুল আলিমকে নির্দোষ দাবি করেন এবং তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, থানা ঘেরাও কর্মসূচির সময় কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে তারা থানা এলাকা ত্যাগ করে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রায় এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এরপর আদালত চত্বরে গিয়ে অবস্থান নেন।


বিক্ষোভকারীদের দাবি, পুটাইল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আলিমকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা মামলায় জড়ানো হচ্ছে। তাদের মতে, যথাযথ তদন্ত ছাড়াই তাকে আটক করা হয়েছে এবং তিনি নির্দোষ। তাই দ্রুত তার মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

জানা যায়, গত শনিবার (৩১ মে) গভীর রাতে সদর উপজেলার উত্তর পুটাইল এলাকায় নাহিদ রহমান সজিব হোসেনকে নিজ বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ঘটনার পরদিন নিহতের ভাই নাঈমুর রহমান রাজিব বাদী হয়ে অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলার সন্দেহভাজন হিসেবে আব্দুল আলিমকে আটক করা হয়েছে এবং পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন বলেন, আব্দুল আলিমের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী থানার সামনে বিক্ষোভে অংশ নেন। পুলিশ তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করে।

তিনি আরও জানান, সজিব হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি