ঢাকাWednesday , 27 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

Link Copied!

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকা ও উপজেলায় বুধবার (২৭ মে) সকাল থেকেই আগাম ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা।

#New_Classic_Event_Management

দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাতগুলোর একটি। এতে ইমামতি করেন হলি কুরআন স্কুল অ্যান্ড মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক।

আয়োজকদের দাবি, এবার জেলায় প্রায় ৫০টির মতো স্থানে আগাম ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে নিউটাউন, ফুলতলা, ইসলামবাগসহ বিভিন্ন উপজেলা ও গ্রামের মুসল্লিরা অংশ নেন।


নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তারা ঈদ উদযাপন করেছেন। বগুড়া থেকে আসা মহিউদ্দিন ইসলাম বলেন, “সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করতে পেরে ভালো লাগছে। পরিবারের সদস্যদের নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করেছি।”

ভোলা থেকে আসা নুরনবী বলেন, “অনেক দিন ধরেই আমরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছি। এবারও সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদের নামাজ আদায় করেছি।”

আয়োজকদের তথ্য অনুযায়ী, জেলায় প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি