ঢাকাMonday , 19 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দিনাজপুরে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত চার আহত তিন

DN BANGLA
May 19, 2025 9:52 pm
Link Copied!

ঠাকুরগাঁও দিনাজপুর সড়কে বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক সহ চারজন নিহত হয়েছেন।

#New_Classic_Event_Management

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টায় বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ঠাকুরগাঁও দিনাজপুর সড়কের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঠাকুরগাঁও ট্রেজারী অফিসের কর্মকর্তা বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের মৃত্যু হাফিজুর মেম্বার এর ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫) এবং মাইক্রোবাস চালক মানিক হোসেন (৩২) ,বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়নের বোয়াল ধার গ্রামের ইমরুল হাসান, ঠাকুরগাঁও রোড এলাকার জুলফিকার আলী।


এ ঘটনায় মাইক্রোবাসের আরও তিনযাত্রী আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় লোকজন।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন সাব অফিসার মো. মসলেম উদ্দিন জানান, মাইক্রোবাস যোগে ঠাকুরগাঁও হতে রংপুর যাওয়ার পথে বাবলু ফার্মের সামনে বিপরীতমুখী একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে মাইক্রোবাসের চালক মানিক হোসেন এবং যাত্রী মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন মারা যান ।

দিনাজপুরের দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে হাইওয়ে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি