ঢাকাMonday , 25 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় ঈদ শুভেচ্ছা জানালেন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী কেয়া

Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোংলা পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া।

#New_Classic_Event_Management

বিশেষ করে মোংলা পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডসহ সমগ্র পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

এক শুভেচ্ছা বার্তায় সার্জিনা ইসলাম কেয়া বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয় এবং আত্মশুদ্ধির বার্তা বহন করে। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং মনের অহংকার, হিংসা ও অন্যায় ত্যাগ করে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদের আনন্দ যেন সবার ঘরে ঘরে শান্তি ও সৌহার্দ্য নিয়ে আসে।


তিনি আরও বলেন, তিনি নারী নেতৃত্ব বিকাশ, নারীর অধিকার রক্ষা এবং সমাজে নারী বৈষম্য দূরীকরণে কাজ করতে চান। পাশাপাশি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেন।

সার্জিনা ইসলাম কেয়া পৌরবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করে বলেন, তিনি সব সময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চান।

এ সময় তিনি সবাইকে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন এবং কোরবানির পর পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি