ঢাকাSunday , 17 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গণমাধ্যম দক্ষতা বাড়াতে স্কাউটসের দুই দিনব্যাপী কর্মশালা

Link Copied!

বাংলাদেশ স্কাউটস জেলা ও আঞ্চলিক পর্যায়ে মিডিয়া টিম গঠন এবং কর্মকৌশল নির্ধারণে দুই দিনব্যাপী জাতীয় ওয়ার্কশপ আয়োজন করেছে।

#New_Classic_Event_Management

গাজীপুরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-এ ১৬ ও ১৭ মে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে ৫২ জন স্কাউট সদস্য অংশ নেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফররুখ বাবু, সাজ্জাদ হোসেন এবং অনিক মৃধা।


ওয়ার্কশপে স্কাউটিং কার্যক্রমে গণমাধ্যমের গুরুত্ব, বর্তমান মিডিয়া কাঠামো, জেলা ও আঞ্চলিক পর্যায়ে মিডিয়া টিমের প্রয়োজনীয়তা এবং কার্যকর মিডিয়া পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, জনসংযোগ ও মিডিয়া কমিউনিকেশন, মিডিয়া কভারেজ নিশ্চিত করার কৌশল এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে জেলা ও আঞ্চলিক পর্যায়ে দক্ষ মিডিয়া টিম গঠন জরুরি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্কাউট সদস্যরা গণমাধ্যমে কার্যকরভাবে কাজ করার দক্ষতা অর্জন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি