ঢাকাFriday , 15 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভোলায় সার কারখানায় বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া – রাষ্ট্রদূত

Link Copied!

ভোলার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি। সভায় বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভোলা সার্কিট হাউজের হলরুমে ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় চেম্বার অব কমার্সের সহসভাপতি হুমায়ুন কবির সোপান সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম নবী আলমগীর।


এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল মামুন, চেম্বার অব কমার্সের পরিচালক আমিনুল ইসলাম খান, মো. রাইসুল আলম, তরিকুল ইসলাম কায়েদ, মো. সোহেলসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বড় সুযোগ আছে। এ ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলেও তারা মত দেন।

সভায় ভোলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, উদ্যোক্তা এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে বক্তব্যে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের সঙ্গে আলজেরিয়ার সুসম্পর্ক রয়েছে। কৃষি, সার ও জ্বালানি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় দেশ। তাই এসব খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী আলজেরিয়া।

তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও দৃঢ় হবে। ভবিষ্যতেও আলজেরিয়া বাংলাদেশের পাশে থাকবে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে ভিসা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

ভোলা সফর শেষে রাষ্ট্রদূত বলেন, ভোলা একটি সুন্দর ও সম্ভাবনাময় জেলা। এখানে কৃষি, সার কারখানা ও জ্বালানি খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সার কারখানা স্থাপনে আলজেরিয়া বিনিয়োগে আগ্রহী বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি