ঢাকাMonday , 4 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্রত্যক্ষদর্শীর বয়ান ও প্রামাণ্য দলিলে ‘শাপলা গণহত্যা’ প্রদর্শনী

Link Copied!

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো তথ্যচিত্র ও দলিলভিত্তিক একটি প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

#New_Classic_Event_Management

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ ও ৬ মে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীতে ঘটনার আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিভিন্ন প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন এবং নিহতদের স্মৃতিচারণ তুলে ধরা হবে। পাশাপাশি তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা সভার ব্যবস্থাও থাকবে।


সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য দিদারুল ইসলাম জানান, ৫ মে বিকেল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

এ সময় উপস্থিত থাকবেন দলের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের।

উদ্বোধনী অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও অংশ নেবেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি