ঢাকাSunday , 3 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলা পুলিশের বিশেষ অভিযানে সাত জুয়াড়ি গ্রেফতার

Link Copied!

বাগেরহাটের মোংলা থানাধীন মিঠাখালী ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে তাস দিয়ে জুয়া খেলার সময় ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ মে) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্রে জানা যায়, মিঠাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড সোনাখালী গ্রামের জনৈক শহিদুল ইসলামের বসতঘরের বারান্দায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-কাউসার শেখ (৩১), মোঃ রুস্তম শেখ (৪৭), মোঃ সবুর শেখ (৫৬), মোঃ নজরুল মোড়ল (৪৮), মোঃ মকবুল শেখ (৪৮), মোঃ শাহজাহান বক্স (৬৩) ও আঃ বাতেন শেখ (৩৬)।


অভিযানে তাদের কাছ থেকে ২ সেট তাস এবং জুয়া খেলার নগদ ৬,৫২০ টাকা উদ্ধার করা হয়।আসামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে তাসের মাধ্যমে জুয়া খেলার কার্যক্রম পরিচালনা করছিল এবং অবৈধ জুয়া কার্যক্রমের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা বিনষ্ট ও অবৈধ আর্থিক লেনদেনে জড়িত ছিল বলে পুলিশের দাবি।

স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে এ ধরনের জুয়ার আসর চলছিল বলে তাদের ধারণা ছিল। পুলিশের আকস্মিক অভিযানে আসরটি ভেস্তে যায় এবং তারা স্বস্তি প্রকাশ করেন।

এ বিষয়ে মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, “মোংলা থানা পুলিশ নিয়মিতভাবে অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করছে।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি