ঢাকাSunday , 3 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আট শ্রমিকের

Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।

#New_Classic_Event_Management

রোববার (৩ মে) ভোর ৬টার দিকে মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।


সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও নিয়ম না মানার কারণেই এমন দুর্ঘটনা ঘটছে বারবার।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি