ঢাকাThursday , 30 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জগন্নাথপুরে দুর্যোগে কৃষকের ভরসা আনসার ভিডিপি

Link Copied!

জগন্নাথপুরের হাওর এলাকায় এক কৃষকের বোরোধান কেটে দিয়েছেন কলকলিয়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাবের সদস্যরা।

#New_Classic_Event_Management

আগাম বন্যার আশঙ্কা, বারবার বৃষ্টি হয়ে জমিতে পানি জমে থাকা, শ্রমিকের অভাব এবং তীব্র গরম—এই সব কারণে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃষকেরা ধান কাটতে সমস্যায় পড়েছেন।

এই পরিস্থিতিতে ২৯ এপ্রিল বুধবার, জগন্নাথপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগমের নির্দেশনায় কলকলিয়া ইউনিয়নের আনসার ভিডিপি দলনেতা ইউনুস আলীর নেতৃত্বে ক্লাবের সদস্যরা এগিয়ে আসেন। তারা কলকলিয়া ইউনিয়নের মোকামপাড়া এলাকার একটি ছোট হাওরে গিয়ে স্থানীয় কৃষক মনির উদ্দিনের প্রায় দুই বিঘা জমির ধান কেটে দেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আবু হোসাইন, পাটলি ইউনিয়নের দলনেতা ছালিক মিয়া এবং চিলাউড়া ইউনিয়নের দলনেতা সোহেল আহমদসহ অন্যরা।

সহায়তা পাওয়া কৃষক মনির উদ্দিন বলেন, আগাম বন্যার ভয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন। শ্রমিক না পাওয়ায় ধান কাটতে দেরি হচ্ছিল। এমন সময়ে আনসার ভিডিপি সদস্যদের সহায়তায় তিনি স্বস্তি পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি