ঢাকাFriday , 2 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করায় ১৯ জনকে অর্থদণ্ড

Link Copied!

মোঃ আল আমিন হোসাইন (ঢাকা দোহার-নবাবগঞ্জ) ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কঠোর লকডাউনের ২য় দিনে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৯ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

#New_Classic_Event_Management

শুক্রবার(২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল। এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৯টি মামলায় ১৯ জনকে ৪ হাজার ৪ শত টাকা আর্থিক দণ্ড প্রদান করেন। সেনাবাহিনী, বিজিবি সহ নবাবগঞ্জ থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল জানান, করোনা সংক্রমণরোধে আগামী ৭ জুলাই পর্যন্ত উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি