ঢাকাTuesday , 21 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুন্দরবনে নিরাপত্তা জোরদার – অভিযানে মিললো অস্ত্র ও গোলাবারুদ

Link Copied!

সুন্দরবন অঞ্চলে চলমান বিশেষ অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোঃ আব্দুস সামাদ মোল্লাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।

#New_Classic_Event_Management

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন এলাকায় সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।


তিনি আরও বলেন, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তৃতীয়বারের মতো পরিচালিত “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এ এই সাফল্য অর্জিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোঃ আব্দুস সামাদ মোল্লা পরিবারের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বাগেরহাটের রামপাল থানার শুকদারা বাজার সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এই তথ্যের ভিত্তিতে গত সোমবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ২টার দিকে মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি একনলা বন্দুক, একটি এয়ার গান এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডাকাতি কার্যক্রমে জড়িত ছিলেন বলে জানায় কোস্ট গার্ড।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি