ঢাকাSaturday , 18 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জনগণ এখন স্বস্তিতে – ভোলায় স্পিকার

Link Copied!

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক বিরাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও জন-আকাঙ্ক্ষা বর্তমান সরকার পূরণ করবে।

#New_Classic_Event_Management

১৮ই এপ্রিল শনিবার ভোলা সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “বিশ্ব বাংলাদেশকে অর্থনীতি বা পরাশক্তির বিচারে ছোট করে দেখলেও গণতন্ত্রের চর্চার মাধ্যমে বাংলাদেশ বিশ্বদৃষ্টি আকর্ষণ করেছে।” তিনি আরও বলেন, দেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠা করা হবে এবং রাজনৈতিক মতাদর্শের কারণে কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।


তিনি দাবি করেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশের আন্দোলন বিশ্বে স্মরণীয় হয়ে থাকবে। জনগণের রাজনৈতিক সচেতনতার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ কোনো স্বৈরাচার মেনে নেয় না।

স্পিকার আরও বলেন, “অত্যাচার, নিপীড়ন, গুম ও খুনসহ নানা নির্যাতনের দীর্ঘ সময় পার করে প্রায় ১৮ বছর পর দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যা জাতির জন্য গর্বের।”

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা ভোলাবাসী’র আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি