ঢাকাWednesday , 8 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ে দলীয় নিয়োগ দুর্ভাগ্যজনক – রুমিন ফারহানা

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ব্যাংক ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় নিয়োগ “দুর্ভাগ্যজনক”।

#New_Classic_Event_Management

৭ই এপ্রিল মঙ্গলবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন তিনি। তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে কেন্দ্রীয় ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ে প্রিন্সটন বা ক্যালিফোর্নিয়ার মতো সেরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করা অভিজ্ঞ ব্যক্তিরাই নিয়োগ পান। আমাদের দেশে এটি রাজনৈতিক ভিত্তিতে হয়।

নতুন সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য এবং একটি সোয়েটার কারখানার এমডিই কেন্দ্রীয় ব্যাংকে নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগেও একই ঘটনা ঘটেছে; সব বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি ও প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, “দল করা দোষ নয়, কিন্তু যদি দল না করলে নিয়োগ না হয়, তাহলে তা দুর্ভাগ্যজনক।”

রাষ্ট্রপতির ভাষণের অংশ উল্লেখ করে সংসদ সদস্য বলেন, “অলিগার্কিক কাঠামো ভেঙে বিনিয়োগনির্ভর কাঠামো তৈরি করার কথা বলা হয়েছে। আশা করি, আগামীতে সালমানের জায়গায় সাইফুল বসবে না।”

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “বিএনপিকে ধন্যবাদ যে আমাকে মনোনয়ন দেননি। না হলে আমি বুঝতাম না, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লাখ লাখ মানুষ আমাকে এতটা ভালোবাসে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি