ঢাকাSunday , 29 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় অভিযান অবৈধ জ্বালানি তেলের সুরঙ্গ উন্মোচন

Link Copied!

বাগেরহাটের মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে।

#New_Classic_Event_Management

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানে কোস্ট গার্ড ও নৌবাহিনীর পাশাপাশি পুলিশ, এনএসআই এবং বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে একটি দল অংশ নেয়। এ সময় প্রতিষ্ঠানের তিনটি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।


যাচাই-বাছাই শেষে প্রায় ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা, অবৈধভাবে মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়।

জব্দকৃত তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

এদিকে, কোস্ট গার্ড জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি