ঢাকাTuesday , 29 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোটের অভিযান

Link Copied!

মাকসুমুল মুকিম, (ঢাকা দোহার-নবাবগঞ্জ) ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ২৮ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

#New_Classic_Event_Management

সোমবার ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি সর্ম্পকে সচেতন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল উপজেলার বাগমারা ও চৌরঙ্গী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন, স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকলকে সর্তক করেন।

এ সময়ে সরকার ঘোষিত সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক না ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সংক্রামণ রোগ ২০১৮-এর ২৪ ধারায় ২৮ টি মামলায় ২৮ জনকে ১৯ হাজার ২ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।


নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল বলেন, মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি সর্ম্পকে সচেতন করার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি