ঢাকাThursday , 12 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সংসদে সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করলেন স্পিকার

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সংসদে এ ঘোষণা দেন স্পিকার।

#New_Classic_Event_Management

১২ই মার্চ বৃহস্পতিবার তিনি জানান, তালিকায় যাদের নাম রয়েছে, স্পিকার ও ডেপুটি স্পিকার উপস্থিত না থাকলে তাদের মধ্য থেকে তালিকায় শীর্ষে থাকা সদস্য স্পিকারের আসনে বসে অধিবেশন পরিচালনা করবেন।

ঘোষিত তালিকায় রয়েছেন—ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-২ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-১ আসনের ড. আব্দুল মইন খান, কুমিল্লা-৬ আসনের মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম।


ঘোষণায় বলা হয়, ‘স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম প্রথমে থাকবে, তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন।’

জাতীয় সংসদের কার্যপ্রণালীর অংশ হিসেবে প্রতিটি অধিবেশনেই সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হয়। স্পিকার বা ডেপুটি স্পিকার উপস্থিত না থাকলে সংসদের কার্যক্রম সচল রাখতে এসব সদস্য পর্যায়ক্রমে অধিবেশন পরিচালনা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের কার্যসূচিতে স্পিকার নির্বাচন, ডেপুটি স্পিকার নির্বাচন এবং শপথের পর সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়নের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি