পবিত্র ঈদকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব। সংগঠনটির পক্ষ থেকে এবার ১০৬টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
১১ সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় উপহার সামগ্রী নির্ধারিত পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়।
উদ্যোক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মানবতার কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “আল্লাহ যেন আমাদের মানবতার কল্যাণে সঠিকভাবে কাজ করার তৌফিক দান করেন।” এ সময় যারা বিভিন্নভাবে পাশে থেকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, দোয়া ও ভালোবাসা জানানো হয়।