ঢাকাSunday , 8 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জাতীয় হেফজুল কুরআন ও তিলাওয়াতে ইয়াহিয়ার সাফল্য

Link Copied!

ঢাকা জেলার দোহার উপজেলা শিলাকোঠা গ্রামের শিশু হাফেজ ক্বারী ইয়াহিয়া বিন নজরুল জাতীয় পর্যায়ের দুটি কুরআন তিলাওয়াত ও হেফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

#New_Classic_Event_Management

আরব আমিরাত দূতাবাস কর্তৃক আয়োজিত জাতীয় হেফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন এবং ৬০ হাজার টাকা পুরস্কার পান।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত “কুরআন তিলাওয়াত ক্বারী প্রতিযোগিতা–২০২৬” এর চূড়ান্ত পর্বেও দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তার হাতে ৩০ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয়। শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি পুরস্কার গ্রহণ করেন।


ইয়াহিয়া বিন নজরুল শিলাকোঠা গ্রামের বাসিন্দা এবং নজরুল ইসলাম মল্লিকের ছোট ছেলে। অল্প বয়সেই কুরআন তিলাওয়াতে দক্ষতা প্রদর্শন করে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

বর্তমানে তিনি তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা-এর ছাত্র, যা শায়েখ হাফেজ ক্বারী নাজমুল হাসান পরিচালিত।

ইয়াহিয়ার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি