ঢাকাThursday , 5 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে তালাবদ্ধতার অভিযোগে তিন কর্মকর্তা বদলি

Link Copied!

সিদ্ধিরগঞ্জস্থ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে ব্যারিস্টার কায়সার কামাল–দেখেন, অফিস যথাসময়েও তালাবদ্ধ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, জানানো হয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন–এর পক্ষ থেকে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বিষয়টি নিশ্চিত করেন। বদলি হওয়া কর্মকর্তারা হলেন:

মো. নাসির উদ্দিন – সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা, রূপগঞ্জ উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে বদলি


মো. ওমর ফারুক – উপসহকারী ভূমি কর্মকর্তা, খাককান্দা ইউনিয়ন ভূমি অফিসে বদলি

ফাতেমা জান্নাতী – অফিস সহকারী, বন্দর উপজেলার কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে বদলি

বদলির কারণে অফিসে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এসিল্যান্ড অফিসের নাজির মো. জান্নাতুল–নতুন কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সেখানে অবস্থান করছিলেন।

সেবাগ্রহীতা জাহিদুল হক জানান, ভূমি সংক্রান্ত কাজের জন্য অফিসে এসেছিলেন, কিন্তু কর্মকর্তারা না থাকার কারণে অনেকক্ষণ অপেক্ষার পর ফিরে যেতে হয়েছে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির সৃষ্টি করছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি