ঢাকাWednesday , 4 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইরান-ইসরায়েল উত্তেজনার রেশ – তুরস্কে ক্ষেপণাস্ত্র আতঙ্ক

Link Copied!

ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের রাজধানী আঙ্কারার দিকে আসছিল বলে জানিয়েছে তুরস্ক। তবে ক্ষেপণাস্ত্রটি দেশটির আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিরোধ করা হয়েছে।

#New_Classic_Event_Management

তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে। তুরস্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটো-এর সদস্য হওয়ায় দেশটিতে জোটের বিভিন্ন স্থাপনা রয়েছে এবং সেগুলো যৌথভাবে ব্যবহৃত হয়।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার জেরে তেহরান একাধিক স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।


তুরস্ক জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোতে সতর্কতা জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি