ঢাকাWednesday , 4 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হট্টগোল – বিচারক এজলাস ত্যাগ

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি চলাকালীন দুই আইনজীবির মধ্যে হাতাহাতি মারামারির ঘটনা ঘটেছে। উদ্বূত পরিস্থিতিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি আদালতের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে এজলাস থেকে বের হয়ে যান।

#New_Classic_Event_Management

৪ মার্চ বুধবার আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত সিআর ১০/২০২৫ নং মামলার শুনানি চলাকালীন আসামীদের স্থায়ী জামিন প্রার্থনা নিয়ে এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে সিনিয়র আইনজীবি হাফিজুর রহমান চুন্নু অপর আইনজীবি নাসির উদ্দিন মাহমুদ-এর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির উদ্দিন জানান, আদালতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও তর্কাতর্কির ঘটনা ঘটেছিল। পরে আইনজীবিরা বসে বিষয়টি সমাধান করেছেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি