জাতিসংঘ-এ নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি বলেছেন, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইরান তার প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাবে।
০৩ই মার্চ মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যতক্ষণ এই আগ্রাসন বন্ধ না হবে, ততক্ষণ ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এর বিরুদ্ধে প্রতিরক্ষা অভিযান অব্যাহত রাখবে।”
তিনি আরও বলেন, কোনো প্রতিবেশী দেশের ঘাঁটি যদি অন্য দেশের ওপর হামলার জন্য ব্যবহার করা হয়, তবে সেটি বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। খবর জানিয়েছে আল জাজিরা।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।