ঢাকাTuesday , 3 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে শ্বাসনালি কাটা আট বছরের শিশুর মৃত্যু

Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার হওয়া আট বছরের মেয়েটি সোমবার রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

#New_Classic_Event_Management

শিশুটির চাচা মঙ্গলবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্ত মেয়েটিকে ধর্ষণের পর ছুরি দিয়ে শ্বাসনালি কেটে দেয়। মেয়েটি যন্ত্রণায় হেঁটে পাহাড়ি এলাকা থেকে সড়ক সংস্কারের কাজে থাকা এক্সকাভেটরের চালকের কাছে গিয়ে বাঁচার আকুতি জানায়।

শিশুটির লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়ার পর ময়নাতদন্ত শেষে বাড়িতে এনে দাফন করা হবে।


ঘটনার আগে, রোববার সকালে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে সহস্রধারা ঝরনার আরও ৫০০ মিটার উত্তরে শিশুটিকে উদ্ধার করা হয়। তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই রাতে গলায় অস্ত্রোপচার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, শিশুটির মা রোববার অজ্ঞাতপরিচয়ের আসামির বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি