ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরাইলি বিমানবাহিনীর কমান্ডারের অবস্থান লক্ষ্য করে ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি উঠেছে। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কথাও জানানো হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, লক্ষ্যভিত্তিক ও আকস্মিক এই হামলার ঘোষণা দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।
তবে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
গত শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পর এর জবাবে ইরান অধিকৃত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তাসনিমের তথ্যমতে, ইরান এখন পর্যন্ত ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ১০টি ধাপ সম্পন্ন করেছে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি