ঢাকাMonday , 23 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হাইকোর্টের নির্দেশ – তিন মাসের মধ্যে সারাদেশের পরিত্যক্ত নলকূপ ভরাট

ডেস্ক রিপোর্ট
February 23, 2026 6:31 pm
Link Copied!

দুর্ঘটনা রোধে সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ তিন মাসের মধ্যে ভরাট করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

#New_Classic_Event_Management

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন জনস্বার্থে রিট দায়ের করেছিলেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি শেষে আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।


তিনি বলেন, ২০১৪ সালে শাহজাহানপুরের রেলওয়ে কলোনীতে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যু দেশের সকলকে নাড়িয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বরে রাজশাহীর তানোরে একইভাবে শিশু সাজিদ প্রাণ হারান। চলতি বছরের ২৮ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলায় শিশু মিসবাহর মর্মান্তিক মৃত্যু ঘটে। এসব ঘটনার প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে রিট দায়ের করা হয়।

আদালত নির্দেশ দিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে সারাদেশের সব পরিত্যক্ত গভীর নলকূপ ভরাট করতে হবে এবং এর বাস্তবায়নের প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি