ঢাকাMonday , 21 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে মোবাইল কোর্টে ২৮ জনকে অর্থদণ্ড

Link Copied!

মাকসুমুল মুকিম, (দোহার-নবাবগঞ্জ) ঢাকার দোহার উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ২৮ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ঢাকার দোহার উপজেলায় মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি সর্ম্পকে সচেতন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলার জয়পাড়া বাজার, আয়োজন মোড় ও থানার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন, স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকলকে সর্তক করেন।

#New_Classic_Event_Management

এ সময়ে সরকার ঘোষিত সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক না ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সংক্রামণ রোগ ২০১৮-এর ২৪ ধারায় ২৮ টি মামলায় ২৮ জনকে অর্থদণ্ড প্রদান করেন। দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে ১৫০ টি মাস্ক বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি সর্ম্পকে সচেতন করার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি