ঢাকাSaturday , 21 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

যশোরে চাঁদা না দেওয়ায় জুট মিল মালিকের বাড়িতে ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট
February 21, 2026 7:17 pm
Link Copied!

যশোরের অভয়নগরে চাঁদা না দেওয়ার প্রতিশোধ হিসেবে রোমান জুট মিলের মালিক মোহাম্মদ আলী এর বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

#New_Classic_Event_Management

ঘটনার পর অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্য ও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম বলেন, একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। হামলার সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


মোহাম্মদ আলীর ভাইপো মোহাম্মদ সজীব জানান, গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাড়িতে গিয়ে দেখেন কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে জালের কাঠি, লাল টেপসহ বিস্ফোরণের আলামত উদ্ধার করে।

অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, “একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ২টার দিকে বিস্ফোরণের খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি