ঢাকাFriday , 14 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইট তৈরির মেশিন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
November 14, 2025 12:01 am
Link Copied!

যশোরের মনিরামপুরে ইটভাটার একটি মেশিনে আটকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টার প্রচেষ্টায় তার শরীরের অংশ উদ্ধার করেন।

#New_Classic_Event_Management

নিহত শ্রমিকের নাম জাকির মোড়ল (৪৫)। তিনি মনিরামপুর উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।

বৃহস্পতিবার উপজেলার সরুপদাহ এলাকায় অবস্থিত ‘মেসার্স বোল্ড ব্রিকস’ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।


ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের প্রচেষ্টায় জাকিরের দেহ উদ্ধার করেন।

ইটভাটার মালিক আমিনুর ইসলাম লাল্টু জানান, জাকির প্রায় দুই বছর ধরে তাদের ভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দুপুরে মেশিন পরিষ্কার করার সময় অসাবধানতাবশত তিনি মেশিনের ভেতরে আটকা পড়েন। ভাটা কর্তৃপক্ষ নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

মনিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ সাফাওয়াত হোসেন জানান, কাদামাটি মেশানো মেশিনে আটকে পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করতে তাদের প্রায় তিন ঘণ্টা সময় লাগে।

মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনায় নিহত শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি