ঢাকাSaturday , 21 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ডুয়েটে শহীদ দিবস পালিত পুষ্পস্তবক অর্পণ ও দোয়া

ডেস্ক রিপোর্ট
February 21, 2026 5:13 pm
Link Copied!

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

#New_Classic_Event_Management

দিবসটি উপলক্ষে রাত ১২.০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপ-উপাচার্য, ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকবৃন্দ। এরপর প্রভোস্টগণের নেতৃত্বে বিভিন্ন হলের শিক্ষার্থী, শিক্ষক সমিতি, ছাত্রকল্যাণ দপ্তর, অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী সমিতি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে শুক্রবার রাত ১১.৩০ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, “১৯৫২ সালের ঐতিহাসিক আত্মত্যাগের মাধ্যমে আমরা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছি। সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে মাতৃভাষার অধিকার আদায় করে বিশ্ব ইতিহাসে অনন্য উদাহরণ সৃষ্টি করেছি। এই আদর্শে ধারাবাহিক সংগ্রামের ফলে ১৯৭১ সালে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে। ২০২৪ সালে ফ্যাসিবাদ হটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।”


তিনি আরও বলেন, “শহীদদের আত্মত্যাগের আদর্শ বুকে ধারণ করে আমরা ডুয়েটকে বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলব। শহীদদের আত্মত্যাগে উজ্জীবিত হয়ে সবাইকে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে কার্যকর শিক্ষা, টেকসই গবেষণা ও উদ্ভাবনের অগ্রযাত্রা এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা কাম্য।”

বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রুহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, “শহীদদের স্বপ্নের দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, অফিস-প্রধানগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহান শহিদ দিবস উপলক্ষে সূর্যোদয় থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে শান্তি কামনায় প্রার্থনা এবং ডুয়েট স্কুলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি