ঢাকাSaturday , 21 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লীর অংশগ্রহণে বিশেষ দোয়া অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
February 21, 2026 4:22 pm
Link Copied!

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে শনিবার দুপুরে ভাষা শহিদদের রূহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় হাফেজদের মাধ্যমে কোরআন তেলোয়াত শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। এরপর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

#New_Classic_Event_Management

মোনাজাতে বায়ান্নর ভাষা আন্দোলনে দেশের জন্য আত্মদানকারী শহিদদের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. বজলুর রশীদ, প্রকাশনা বিভাগের পরিচালক মো. রেজ্জাকুল হায়দারসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী।


এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির সেন্টারসমূহেও অনুরূপ কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি