ঢাকাSaturday , 21 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকার সঙ্গে বহুমুখী অংশীদারিত্বে কাজ করতে ‘অধীর ইন্ডিয়া

Link Copied!

বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ঢাকার সঙ্গে বহুমুখী সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। ২০ ই ফেব্রুয়ারি শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

#New_Classic_Event_Management

রণধীর জয়সওয়াল বলেন, নির্বাচনে বিজয়ের পরপর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভার স্পিকার ওম বিড়লা গত ১৭ ফেব্রুয়ারি শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন এবং তারেক রহমানের কাছে নরেন্দ্র মোদির চিঠি পৌঁছে দেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন ওম বিড়লা।

জয়সওয়াল বলেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের প্রতিশ্রুতির বিষয়টি চিঠিতে উল্লেখ করা হয়েছে।


নয়াদিল্লি দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্কের ওপর ভিত্তি করে নতুন প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় উল্লেখ করে জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশের সাথে আমাদের বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে এবং সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন সরকারের সাথে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি