ঢাকাFriday , 20 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শিক্ষামন্ত্রীর সতর্কবার্তা রাতের বাইরে কিশোরদের নজরদারীতে পুলিশের জিজ্ঞাসাবাদ

ডেস্ক রিপোর্ট
February 20, 2026 10:08 pm
Link Copied!

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোররা যদি অযাচিত ঘোরাঘুরি করে, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। কনস্টিটিউশনাল ভায়োলেন্স হলে সেটি পরে দেখা হবে।

#New_Classic_Event_Management

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশনা দেন।

এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিমুক্ত না থাকলে বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, “আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেবো না। যারা এই প্রমিজ মানতে পারবেন না, তারা অন্যত্র বদলি হয়ে যান।”


মতবিনিময়কালে চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহানউদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি