ঢাকাTuesday , 17 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পানির ট্যাংকে ছোট ভাইয়ের মৃত্যু, বাঁচাতে নেমে মৃত বড় ভাই

Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় পানির ট্যাংকে কাজ করতে গিয়ে দমবন্ধ হয়ে আপন দুই ভাই মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে পৌরসভার বকুলতলা এলাকায় পানির ট্যাংকের ছাদের বাঁশ খুলতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই দুই ভাই হচ্ছেন গোলাম রাব্বানী (৩৮) ও মোহন আলী (২৮)। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার মৃত শাজেমান আলীর ছেলে

#New_Classic_Event_Management

ভবনের মালিক বারেক হাজী জানান, প্রতিদিনের মতো দুই ভাই ভবনের কাজ করতে আসেন। ছোট ভাই মোহন আলী প্রথমে নির্মাণাধীন ট্যাংকে নামেন। পরে তাকে উদ্ধার করতে বড় ভাইও নেমে পড়েন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ভাইকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বড় ভাই রাব্বানী ঠিকাদার হিসেবে এই ভবনের কাজটির দায়িত্ব পালন করে আসছিলেন।


হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাশেদুল আলম জানান, প্রথমে পানির ট্যাংকে ছোট ভাই অক্সিজেন সংকটে পড়ে আর উঠতে পারেননি। পরে বড় ভাই তাকে বাঁচাতে নেমে তিনিও অক্সিজেন সংকটে পড়েন। তাদেরকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

খবর শোনার পর তাদের সহধর্মিণীরা কান্নায় ভেঙে পড়েন। তবে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বানী ছয় মাস আগে বিয়ে করেন। তিনি দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ উপজেলায় ঠিকাদার হিসেবে বিভিন্ন ভবন নির্মাণের কাজ করে আসছিলেন।

জানতে চাইলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, দুই ভাইয়ের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি